নিজস্ব সংবাদদাতা ১০ মার্চ ২০২১পশ্চিম বর্ধমান দুর্গাপুর: রাতুরিয়া অঙ্গতপুর শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় তিন মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগে গেট আটকে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, দুটি কারখানার একই মালিক। গত তিন মাস ধরে প্রায় ৬০০ জন শ্রমিক বেতন পাচ্ছেন না। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়ে পাশেই মালিকের অন্য কারখানার গেট আটকে বসতে হয়েছে। যতক্ষণ না সমস্যার কোনো সমাধান হচ্ছে এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা । ঘটনাস্থলে পৌঁছেছে কোক ওভেন থানার পুলিশ।



















