সংক্রমনের আগে দ্বিতীয় ডোজ নিতে এসে চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ

সংক্রমনের আগে দ্বিতীয় ডোজ নিতে এসে চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৬ মে ২০২১ দুর্গাপুর: কোভিড সংক্রমণের প্রথম ডোজ নেই অনেকদিন, সেই ভোগান্তির মধ্যেই এবার বৃহস্পতিবার থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শেষ হয়ে গেল। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

সরবরাহ না থাকায় বিপত্তি বলে জমিয়েছে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে হাসপাতালে আসা সাধারণ মানুষের অভিযোগ, না আছে কোনো নোটিশ বোর্ড না আছে কোনো ঘোষণা, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে এখন বলছে ভ্যাকসিন নেই, ক্ষোভে ফেটে পড়লেন এক ভোট কর্মীও, অভিযোগ পাঁচ দিন ধরে ঘুরে গেলেও আজ নয় কাল নয় করে প্রতিদিন ঘুরিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, অথচ সেকেন্ড ডোজ এর শেষ সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনায় এখন চরম ভোগান্তির শিকার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসা সাধারণ মানুষ।দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি মানুষের হয়রানির কথা স্বীকার করে নিলেন।

আরও পড়ুন….লোকাল ট্রেন বন্ধের জের, শুনশান হাওড়া স্টেশন চত্ত্বর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top