নিজস্ব সংবাদদাতা ১৮ ফেব্রুয়ারি ২০২১বীরভূম: তৃণমূলের স্লোগান সমৃদ্ধ গান বাজলো সিউড়ি জেলা স্কুলের সরস্বতী পুজোয়। সেই গানের একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে।
যার পড়েই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের গান ‘মমতা দি আরেকবার’ বাজিয়ে স্কুলের পড়ুয়াদের উদ্দাম নাচ নাচতে দেখা যায় সেই ভিডিওতে। ঘটনা নিয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আমার স্কুলের পড়ুয়ারা এমনটা করতে পারে না। আমি এখনো সেই ভিডিও দেখি নি। এরকম অনেক কিছুই ভুল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। যে কারণে এই মুহূর্তে এমন ঘটনা ঘটেছে কিনা তাও বলতে পারবো না। পাশাপাশি আমাদের স্কুল সরকারি স্কুল, তাই এই স্কুল থেকে কোনো রকম রাজনৈতিক মতাদর্শ প্রচার করা হয় না।অপরদিকে বিরোধী রাজনৈতিক দল বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহার দাবি শিক্ষাঙ্গনকে রাজনীতিকরণ করা হচ্ছে, তৃণমূলের অপচেষ্টা।
আরও পড়ুন…তেল কম দেওয়ার অভিযোগে গণধোলাই খেলেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ


















