নিজস্ব সংবাদদাতা ১২ এপ্রিল ২০২১ বিধানসভার নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে সাগরদীঘিতে হাত বদলের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক।ধৃতের নাম সুরাজ সেখ(২৫)।
পুলিশ সূত্রে খবর,সাগরদীঘি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে নাগাদ সাগরদীঘি সুখি রাজ্য সড়কের উপর মিলকি এলাকায় হাত বদলের আগে সুরাজ সেখ নামের এক যুবককে আটক করে তিনটি দেশি পিস্তল ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।ধৃত ওই যুবক বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া এলাকার বাসিন্দা।নির্বাচনের আগে এত পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধারে কপালে চিন্তার ভাঁজ জেলা প্রশাসনের ।ধৃত যুবক নির্বাচনের আগে কার কাছে এটপরিমান আগ্নেয়াস্ত্র হাত বদলের উদ্যেশ্যে নিয়ে এসেছিলো গোটা ঘটনার তদন্ত করতে ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে পাঠায়।
আরো পড়ুন…ভাটপাড়া কলাবাগান এলাকায় হদিস আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার



















