সাতসকালে দাসপুরে উদ্ধার রক্তাক্ত যুবকের দেহ 

সাতসকালে দাসপুরে উদ্ধার রক্তাক্ত যুবকের দেহ 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ এপ্রিল ২০২১পশ্চিম মেদিনীপুর: সাতসকালে দাসপুরে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, হাসপাতালে মৃত্যু ওই যুবকের।এই ঘটনায় খুনের রহস্য দেখছে প্রত্যক্ষদর্শী থেকে স্থানীয়রা।

শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা বাসস্টপে ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়।অনুমান করা হচ্ছে,বৃহস্পতিবার রাতে ওই যুবককে খুন করার উদ্দেশ্যে তাকে কুপিয়ে একটি খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।বিজয় বারিক নামে ওই যুবক উদ্ধারের সময় প্রাণে মারা যাননি।এদিন সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দাসপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।বিজয়ের বাড়ি দাসপুর থানারই কিশোরপুরে। তাঁর ডাক নাম বাপন।তিনি গৌরা মাছ বাজারে কাজ করেন।শুক্রবার সকালে গৌরার খালের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।তাঁকে খুন করার জন্যই তাঁর শরীরের উপর আঘাত আনা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।যুবকটি সেই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে না থাকার জন্য ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি।পরে হাসপাতালে তিনি মারা যান।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গৌরা এলাকায়।

আরও পড়ুন…দুর্গাপুরে বেসরকারি এক আইন কলেজে শুরু হলো ভিভিপাট মেশিনের কমিশনিং এর কাজ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top