সারদাকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান

সারদাকাণ্ডে ইডি দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৩ মার্চ ২০২১সল্টলেক: সারদা কাণ্ডে ইডির জেরার মুখোমুখি তৃণমূলের রাজ্যসভার সংসদ আহমেদ হাসান ইমরান। আজ সকালে ইডি দফতরে আসেন তিনি।

সারদা চিটফান্ড থেকে যে টাকার লেনদেন হয়েছে সেই নথিতে নাম রয়েছে আহমেদ হাসানের। তার পরিপ্রেক্ষিতেই আজ তাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কাছ থেকে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর নথি সহ বেশ কিছু নথি চাওয়া হয়েছে। সেগুলি নিয়েই আজ ইডি দফতরে আসেন তিনি। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তার বয়ান ভিডিও রেকর্ডিং করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন….অত্যাচার করতো বাবা,সহ্যের সীমা পেরোতেই বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারল মেয়ে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top