“সেতু নেই, ভোট নেই”ভোট বয়কটের ডাক কসবায়

“সেতু নেই, ভোট নেই”ভোট বয়কটের ডাক কসবায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৫ফেব্রুয়ারি ২০২১বীরভূম: দাবিমতো কোপাই নদীর উপর ব্রিজ তৈরি না হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিলেন বোলপুর বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের সেহালাই গ্রামের প্রায় ২০০০ জন বাসিন্দা। সোমবার গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এই বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা জানিয়েছেন এবছর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তারা আর ভোটের ময়দানে পা রাখবেন না।গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে আমাদের গ্রামবাসীদের সুবিধার জন্য কোপাই নদীর উপর একটি ব্রিজ তৈরি করার দাবি আমরা করে আসছি। আর আমাদের এই দাবি অনুযায়ী প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। যে কারণে এই বছর আর নয়। ব্রিজ না হলে ভোট বয়কট।

আরও পড়ুন… ভোটের আগে অস্ত্র উদ্ধার মালদায়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top