নিজস্ব সংবাদদাতা ৯ মে ২০২১ দক্ষিণ ২৪পরগণা: সোনারপুরে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র।

সোনারপুরের কালিকাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। কোভিডের কারণে হাতে গোনা কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে এই অনুষ্ঠান হয়। প্রদীপ জ্বালিয়ে ও রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ছোট একটি আলোচনা সভায় যোগ দিয়ে সবাইকে কোভিড নিয়ে সচেতন থাকার পাশাপাশি কোভিড আক্রান্তদের পাশে থাকারও পরামর্শ দিয়েছেন।



















