প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই রাতে কেশপুরে খুন তৃণমূল কর্মী

প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই রাতে কেশপুরে খুন তৃণমূল কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১লা এপ্রিল পশ্চিম মেদিনীপুর, কেশপুর: প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই কেশপুরে মৃত্যু হল তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম উত্তম দোলাই(৪০)। তার বাড়ি কেশপুরের ৪নম্বর অঞ্চলের হরিহরচক এলাকায়।

তৃণমূলের দাবি বুধবার রাতে তিনি নিজের বাড়িতে বসে যখন খাওয়াদাওয়া করছিলেন সেই সময়ে অতর্কিতভাবে বিজেপির লোকজন তার ওপর হামলা চালায়। ছুরি নিয়ে পেটে আঘাত করা হয়েছিল তার। রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতাল,পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকায়।, উল্লেখ্য, প্রথম দফার ভোট শুরুর দিন পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়িতে এক বিজেপি কর্মী খুন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ২য় দফাতেও হল কেশপুরে।

আরও পড়ুন…ভুঁড়ি কি দিন দিন বেড়েই চলেছে!করোনা সংক্রমণ থেকে বাঁচান নিজেকে 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top