নিজস্ব সংবাদদাতা ১৬ নভেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: সোশ্যাল সাইটে অশ্লীল ছবি। লজ্জায় আত্মঘাতী এগারো ক্লাসের ছাত্রী ।

ঘটনাটি ঘটেছে জগদ্দল থানা এলাকার শ্যামনগর আদিবাসী এলাকায়। আত্মঘাতী ছাত্রির নাম নিকিতা ওরাও। সে গরিফ গার্লস স্কুলে পড়তো।এলাকার বাসিন্দাদের অভিযোগ, জগদ্দল থানায় এই অভিযোগ জানালে পুলিশ গুরুত্ব দেয় নি। এরপরে আর কোন দিশা না পেয়ে লজ্জায় আত্মঘাতী হয় নিকিতা ওরাও। আজ ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের দাবি অভিযুক্তকে যেমন শনাক্ত করতে হবে ধরতে হবে তার সাথে সাথে ৬ তারিখ যখন নিকিতার পরিবার থানায় ডায়েরী করতে যায় পুলিশ তখন তাদের কোনো কথাই শোনেনি সেই দিনের ডিউটি অফিসার কেউ শাস্তি দিতে হবে কেন তাদের অভিযোগ নেওয়া হলনা অভিযোগ তাঁদের।
আরও পড়ুন…অধীর চৌধুরীকে ভাইফোঁটা দিলেন তার দিদি
এলাকাবাসীর দাবি পুলিশ আগে কিছু করলে বেঁচে যেত নিকিতা।



















