নিজস্ব সংবাদদাতা ৮ফেব্রুয়ারি ২০২১ দক্ষিণ ২৪পরগণা: ভিনজেলা থেকে গাড়ি চুরি ও গাড়ির চালককে অপহরণ করে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার গাড়ি সহ ১ দুষ্কৃতকারী। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানা এলাকার দক্ষিণ বিষ্ণুপুরের।
গাড়ি সহ বুদ্ধদেব দাস (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে মন্দিরবাজার থানার পুলিশ। পাশাপাশি ঘটনায় গাড়ির মধ্যে থেকে গাড়ির চালক দিলীপ মন্ডল (৫০) কে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত ৬ই ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থেকে ৩ ব্যক্তি একটি স্করপিও গাড়ি ভাড়া করে কলকাতার শিয়ালদহে আসে৷ পরে সেখান থেকে ভোজালি ও ধারালো অস্ত্র দেখিয়ে স্করপিও গাড়ির চালক দিলীপ মন্ডলের হাতে দড়ি বেঁধে গাড়ির পেছনে রেখে দেয়। এরপরে তাঁরা সেই গাড়ি নিয়ে রওনা দেয় ঢোলাহাটের দিকে পরে দক্ষিণ বিষ্ণুপুরের কাছে পৌঁছাতে সেখানে তাঁরা পথ চেনার জন্য স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করে ঢোলা যাওয়ার জন্য তখনই স্থানীয় লোকজনেরা এক ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় গাড়ির মধ্যে দেখতে পেয়ে সন্দেহ হয়। এরপরই স্করপিও গাড়িটি আটকে ঘটনার খবর দেওয়া হয় মন্দির বাজার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে ড্রাইভারকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। তবে বিপদ বুঝে বাকি দুই সঙ্গি পালিয়ে যায়। ইতিমধ্যেই ধৃত বুদ্ধদেব দাসকে ডায়মন্ড হারবার মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ।
আরও পড়ুন…স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি জিনিসের সম্ভার নিয়ে শুরু হলো সুন্দরবন গ্রামীণ মেলা



















