চিকিৎসা করতে গিয়ে নেশাগ্রস্ত যুবকের ছোঁরা কাচের টুকরোর আঘাতে আহত চিকিৎসক

চিকিৎসা করতে গিয়ে নেশাগ্রস্ত যুবকের ছোঁরা কাচের টুকরোর আঘাতে আহত চিকিৎসক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৩ ফেব্রুয়ারি ২০২১বীরভূম: নেশাগ্রস্ত যুবকের চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত চিকিৎসকসহ দুই নিরাপত্তারক্ষী। এমনই ঘটনা ঘটল বীরভূমের সিউড়ির সদর হাসপাতালে।

জানা গিয়েছে, নেশাগ্রস্থ ওই যুবককে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছিল চিকিৎসার জন্য । সেখানে মেডিসিনের চিকিৎসক অভিষেক রায় ও সাইক্রাইটিস্ট জিষ্ণু ভট্টাচার্যের অধীনে চিকিৎসাধীন ছিল সে কিন্তু রাতে সেই রোগী হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য ও অভিষেক রায় যুবককে ওষুধ দিতে গেলে ওই রোগী চিকিৎসকদের লক্ষ্য করে কাঁচের টুকরো , লোহার সামগ্রী সহ নানান ধরনের জিনিস ছুঁড়তে শুরু করে । কাঁচের আঘাতে মুখের একাধিক জায়গায় ক্ষত হয়ে যায় চিকিৎসকের । তাছাড়া হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী ও একজন কর্তব্যরত পুলিশ কর্মীও আহত হয়।হাসপাতাল সূত্রে খবর , পুলিশ সেলের ভেতর আছে কাঁচের জানলা| সেই জানলার কাঁচ ভেঙেই ছোঁড়া হয় চিকিৎসক দের লক্ষ্য করে।চিকিৎসা করতে এসে যদি এভাবে আহত হতে হয় তাহলে চিকিৎসকরা কিভাবে চিকিৎসা করবেন প্রশ্ন তুলেছেন চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য।

আরও পড়ুন….“ভোটের সময় মানুষের কাছে সহানুভূতি চাইতেই নিজের মার খাওয়ার কথা বলছেন”মুখ্যমন্ত্রী কে কটাক্ষ সিপিআই নেতা ডঃ শ্রীকুমার মুখোপাধ্যায়ের 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top