নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১:গতকাল নন্দীগ্রামের বিরুলিয়াতে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়।
এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী কে দেখতে এসেছিলেন বিজেপি নেতা তথাগত রায়, সমীক ভট্টাচার্য এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন মুখ্যমন্ত্রীকে দেখে আবেগে ভেঙে পড়লেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন মুখ্যমন্ত্রী কে দেখে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মিমি চক্রবর্তী। “শিবরাত্রির দিনে প্রার্থনা করুন দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে”এদিন সাংবাদিকদের সামনে একথা বলেই ভেঙে পড়েন মিমি চক্রবর্তী। পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রী না থাকলে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত কোনদিন নিতে পারতেন না সেই মানুষটিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে খুবই কষ্ট হচ্ছে তার।এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে চোখের জল মুছতে দেখা যায় মিমি চক্রবর্তীকে। এরপরই দিদি সুস্থতা কামনা করে এসএসকেএম থেকে রওনা হয়ে যান তিনি।
আরো পড়ুন…ভোটারদের সচেতনতার বৃদ্ধি করার উদ্দেশ্যে, শুরু হলো মানব পুতুল নাচ



















