পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ চাঞ্চল্য এলাকায়

পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ চাঞ্চল্য এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ এপ্রিল ২০২১ পূর্ব মেদিনীপুর: এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর থানার নাজির বাজার এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম শম্ভু বারুই, বয়স আনুমানিক ২৪ বছর।

ওই মৃত যুবকের বাড়ি ভূপতি নগর থানার বংশীধর এলাকায়। যদিও খুনের অভিযোগ তুলছে পরিবার-পরিজন। পরিবার সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে বাড়ির পাশে মনসা পূজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফিরে আসার পর আসে এরপর তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় শম্ভু। এর পরেই এই ঘটনা ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভুপতিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে খুন না এর মধ্যে অন্য কিছু রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে ভুপতিনগর থানার পুলিশ। পাশাপাশি ফোনের কল রেকর্ড নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, আরো জানা যায় ওই যুবক বিজেপি সমর্থক জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।

আরও পড়ুন…তৃণমূলের কার্যালয় ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top