নিউজ ডেস্ক ২৫ এপ্রিল ২০২১: করোনা মোকাবিলা করতে দেখা যায়নি অধীর চৌধুরী বা মনোজ চক্রবর্তী কে, যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা দিদির নেতৃত্বে এখানকার ছেলেরা করেছে সাইন টিভির প্রতিনিধিকে এমনই মন্তব্য করলেন বহরমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নাড়ু গোপাল মুখার্জি।
এরপর তিনি মোদি সরকার কে বড়োলোকের সরকার বলেও কটাক্ষ করেন।করোনা পরিস্থিতিতে আট দফার ভোট নিয়ে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে।নাড়ু গোপাল মুখার্জি উল্লেখ করেছেন দিদি কখনই বহরমপুরে আসেননি। এবার তিনি কোনোরকম প্রস্তাব ছাড়াই বহরমপুরে এসে রয়েছেন মানে বহরমপুর তার হাতে চলে গিয়েছে। বহরমপুরবাসী তাদের ভালোবাসা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে গ্রহণ করেছেন। দিদি বহরমপুরে আসায় তারা বাড়তি অক্সিজেন পাচ্ছেন। এখন কোনো বড় সভা করা হবেনা কিন্তু সকল মানুষকে সচেতন থেকে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যাবহার করতে আবেদন জানিয়েছেন নাড়ু গোপাল মুখার্জি।
আরও পড়ুন..এবার “অক্সিজেন সিলিন্ডার” না খুঁজে বাড়িতে নিয়ে আসুন “অক্সিজেন কনসেন্ট্রেটর”



















