ব্যারাকপুরে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা

ব্যারাকপুরে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩ রা ২০২১উত্তর ২৪পরগণা: ব্যারাকপুর এক নম্বর ব্লকের কেউটিয়া গ্রামের পালের বাগান এলাকায় এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত ঘরের ভেতর থেকে উদ্ধার ১৪টি তাজা বোমা।

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা তাজা বোমা গুলি দেখতে পেয়ে ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা মন্ডল কে খবর দেওয়ার পর তিনি ভাটপাড়া থানার পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ এসে আপাতত জায়গাটি ঘিরে রেখেছে।ঘটনাস্থলে আসছে বোম্ব স্কোয়াড। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।নির্বাচনের ফলপ্রকাশের পরেই এই বোমা উদ্ধারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। কারন বিজেপি জেতার পর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যেই এই বোমা মজুত করেছিলো বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন….অশোকনগরে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top