ভাতার বাজারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো

ভাতার বাজারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৫ এপ্রিল ২০২১পূর্ব বর্ধমান: ভাতার বাজার এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ।এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় রবিবার।

ভাতার বাজারে হাউসিং কমপ্লেক্সের পশ্চিম দিকে একটি ফাঁকা জমির ওপর রবিবার সকালে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে। মৃতের কপালের কাছে আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা জানান মৃত ব্যক্তি ভবঘুরে। দুদিন ধরে ভাতার বাজারে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। মৃতদেহ যেখানে উদ্ধার হয় তার পূর্ব দিকেই রয়েছে হাউসিং কমপ্লেক্সের উঁচু পাঁচিল। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন…করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর পর পাঁচ ঘণ্টার বেশি দেহ পড়ে রইল বাড়িতেই চাঞ্চল্য শিবপুরে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top